ছোট পর্দার অভিনেতা সৈয়দ গোলাম সারোয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল (১৫ আগস্ট) তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সৈয়দ গোলাম সারোয়ারের ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে বাবু। তিনি বলেন, ‘আপনাদের প্রিয় মানুষটি আর নেই। আজ সকাল ছয়টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। রুহের মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাইছি। উনার ভুলত্রুটি সবাই নিজ গুণে ক্ষমা করে দেবেন।’
মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘৪২০’ নাটকে বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করে তিনি বেশ জনপ্রিয় হন। সেখানে তার চরিত্রটি ছিল ‘হক চাচা’। এ নামেই তাকে অনেকে চেনেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সৈয়দ গোলাম সারোয়ার। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় গত ২৩ জুন রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। তা ছাড়াও ফুসফুসে ইনফেকশন, পিত্তথলিতে পাথর হওয়ায় তার অস্ত্রোপচার করতে চেয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু শারীরিকভাবে ফিট না থাকায় সম্ভব হয়নি। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। এরপর ফের অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।
আপনি অনেক নাটক করেন, মমতাকে বললেন শ্রীলেখা