শ্রীলঙ্কায় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছে রাজাপাকসে পরিবার। আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন। এ বারের নির্বাচনে শ্রীলঙ্কায় মোট প্রার্থী রয়েছেন ৩৯জন। কিন্তু তাঁদের মধ্যে এক জনও নারী প্রার্থী নেই। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। মার্কিন সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে জানানো হয়।
বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেও মনোনয়ন জমা দিয়েছেন। ভোটে লড়ছেন রাজাপাকসে পরিবারের নমল রাজাপাকসে, প্রধান বিরোধী নেতা সজিত প্রেমদাসসহ আরও অনেকে।
২০১৯ সালে অর্থনৈতিক মন্দার পর শ্রীলঙ্কায় এটাই প্রথম নির্বাচন। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন আর্থিক সঙ্কটের মুখোমুখি হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দেউলিয়া হয়ে যায় দেশটি।
সেই আর্থিক সঙ্কেটর আবহেই পতন হয় রাজাপাকসে পরিবারের। তীব্র জনরোষের মধ্যে পড়ে ক্ষমতাচ্যুত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেও দেশ ছাড়তে বাধ্য হন। সেই রাজাপাকসে পরিবারই ফের সক্রিয় হয়ে উঠছে । আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজপক্ষে পরিবারের নমল।
এমবাপ্পের নাম শুনে বিরক্ত এনরিকে