খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৫:৩৬ পিএম

টাঙ্গাইলের সখীপুর উপজেলার পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শিকদারপাড়া দারুল ওলুম নূরানী হারামাইন মাদরাসায় দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মাহমুদ (১০) স্থানীয় ওসমান আলী ও সেতু আক্তারের সন্তান।

নিহতের সহপাঠী ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হাসান মাহমুদ সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে তার নিজ মাদরাসা মাঠে যায়। এক পর্যায়ে ফুটবল ঘরের চালে আটকে পড়লে হাসান ফুটবল আনতে ঘরের চালে ওঠে। ওই সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে গুরুতর অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসান মাহমুদের এমন মৃত্যুতে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত