বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) ও ভারপ্রাপ্ত কোষাধক্ষ অধ্যাপক ডা. আতিকুর রহমান পদত্যাগ করেছেন।
রোববার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি উপাচার্য কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দেন। পদত্যাগ পত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন।
রাষ্ট্রপতি বরাবর দেওয়া পদত্যাগ পত্রে তিনি লিখেন, ’মহোদয়, আপনার আদেশক্রমে আমাকে গত ০১ জানুয়ারি ২০২৩ইং তারিখে নং স্মরক পত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) এবং ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।'
ডা. আতিকুর রহমান আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের পেশাজীবী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
এই পদত্যাগের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের কোনো কর্মকর্তা প্রথম পদত্যাগ করলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, বর্তমান প্রশাসনের আরেকজন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মনিরুজ্জামান খান (গবেষণা ও উন্নয়ন) পদত্যাগ করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের তিনজন উপ-উপাচার্যের মধ্যে একজন অধ্যাপক ডা. ছয়ফুদ্দিন (প্রশাসন) গত ২ আগস্ট অবসরে গেছেন। সে হিসেবে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে আরেকজন উপ-উপাচার্য হিসেবে আছেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানান, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বর্তমান প্রশাসনের উপাচার্য, উপ-উপাচার্য ও আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসক, কর্মকর্তাদের পদত্যাগের চাপ রয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) বিশ্ববিদ্যালয় শাখা বর্তমান প্রশাসনের সঙ্গে সহাবস্থানে থেকেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের অপর একটি অংশ গত কয়েকদিন ধরেই আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে আসছেন।
রংপুরে শেখ হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
হেফাজতের সমাবেশে গণহত্যা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বাবুল আক্তারের জামিন নামঞ্জুর
পুলিশের এএসআই আমির আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা