সচিবালয়কে বলা হয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। সেই সচিবালয়ের এক আমলা কয়েক দিন আগেও তার রুমে দৃশ্যমান স্থানে বিভিন্ন বই সাজিয়ে রাখতেন, যেখানে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা সরকারের নানান উন্নয়নের ফিরিস্তিমূলক বই ছিলো।
তবে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন 'মূল্যবান' বইগুলোর ঠাঁই হয়েছে বাথরুমে।
সচিবালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রের পট পরিবর্তনের পর বহু কর্মকর্তা- কর্মচারী তাদের রং বদলে ফেলেছেন। এক সময় যারা আগের সরকারের আমলে নানান সুবিধা নিয়েছেন। কাজের চেয়ে তেল বাজিতে বেশি ব্যস্ত ছিলেন তাদের অনেকেই এখন শেখ হাসিনাকে স্বৈরাচার বলছেন। রং বদলে নতুন সরকারের আমলে আবারও সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।
