অভিষেকটা রাঙা হলো না কিলিয়ান এমবাপ্পের। লা লিগায় মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। মায়ার্কোর বিপক্ষে তারা করেছে ড্র। ছয় মৌসুমের মধ্যে এবারই লিগের প্রথম ম্যাচে জয়হীন রিয়াল। আর তাতেই চটেছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ তিনি হতাশা প্রকাশ করেছেন দল নিয়ে। শিষ্যদের জয়টা প্রাপ্য ছিল, কিন্তু নিজেদের ভুলেই জয়বঞ্চিত হয়েছে বলে মনে করেন তিনি।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারিয়ে ফেলি। এই ম্যাচটা ভালো ছিল না। এই ম্যাচ পরিষ্কারভাবে দেখায়, রক্ষণে আমাদের আরও ভালো করতে হবে। আর মাঠেও আমাদের আরও ভালো ভারসাম্য পেতে হবে।’
দলের পারফরম্যান্সে হতাশ আনচেলত্তি অবশ্য এই ম্যাচ থেকে শিক্ষাও নিতে চান, ‘আমাদের আরও ভালো করতে হবে। এই ম্যাচে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। এটি এমন একটি ম্যাচ, যা পরিষ্কারভাবে দেখায় যে কোথায় আমাদের ভুল ছিল। রক্ষণের দিক থেকে মায়োর্কা আমাদের চেয়ে ভালো ছিল।’
লা লিগায় প্রত্যাশিত অভিষেক হলো না এমবাপ্পের
এবার চট্টগ্রাম আবাহনীর ফুটবলের দায়িত্ব ছাড়লেন তরফদার রুহুল আমিন