বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়ার পদত্যাগের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ তলায় এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
একইসঙ্গে রেজিস্ট্রার ও প্রভোস্টের পদত্যাগ দাবি একাংশের। অন্য অংশ কেবল উপাচার্যকে বহাল রাখতে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এর আগে গত সোমাবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরকে পদত্যাগের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. আব্দুল কাইয়ুম পদত্যাগ করেছেন।
