গত কয়েকদিন ধরেই ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) ও ম্যাটস (মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ডিগ্রিধারীরা এমবিবিএস ডিগ্রিধারীদের মতো রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার দাবি জানিয়ে আসছে। এ জন্য তারা চার বছরের ডিপ্লোমা করার পর আলাদা প্রতিষ্ঠানে এমবিবিএস কোর্স করার সুযোগ সৃষ্টির জন্য দাবি জানিয়েছে বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল) কাছে। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা ধরণের কথা হচ্ছে।
এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে বিএমডিসি। বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যূনতম এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।
এ নিয়ে বিএমডিসি আইনের সংশ্লিষ্ট ধারাগুলোও তুলে ধরা হয়েছে।
‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০’ এর ধারা ১৫, ২৮, ২৯ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বিএমডিসি’র কোনো কর্মকর্তা এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধু জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে।
উল্লিখিত আইনের ধারা ৩টি হচ্ছে— ধারা-১৫. নিবন্ধনযোগ্য মেডিক্যাল চিকিৎসা ডিপ্লোমা: (১) বাংলাদেশে অবস্থিত বা বাংলাদেশের বাইরে অবস্থিত কোনও মেডিক্যাল প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ৩ বছরের কম নয় এমন সময়ব্যাপী, মেডিক্যাল চিকিৎসা-প্রশিক্ষণ সমাপ্তির পর ওই মেডিকেল চিকিৎসা ডিপ্লোমাধারী মেডিকেল সহকারীরা এই আইনের অধীন কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হওয়ার যোগ্য হবেন।
ধারা-২৮. প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিবন্ধনের দণ্ড: (১) যদি কোনো ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসেবে এই আইনের অধীনে নিবন্ধন, অথবা নিবন্ধন করার উদ্যোগ গ্রহণ, অথবা মিথ্যা বা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করার চেষ্টা করেন, অথবা মৌখিক বা লিখিতভাবে উক্তরূপ ঘোষণা করেন, তাহলে ওই ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ, এবং সেজন্য তিনি ৩ বছর কারাদণ্ড অথবা ১ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
ধারা-২৯. ভুয়া পদবি, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ: (১) এই আইনের অধীন নিবন্ধনকৃত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করবেন না, যার ফলে তার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেউ মনে করতে পারে, যদি না তা কোনো স্বীকৃত মেডিকেল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসা-শিক্ষা যোগ্যতা হয়ে থাকে। ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্তরা ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না।
আজ পর্যন্ত যতগুলো লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে