নসরুল হামিদের ভবনে রাতভর অভিযান 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:১৭ এএম

সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর ‘প্রিয় প্রাঙ্গণ’ ভবনে রাতভর অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাত থেকে ভবনটিতে অভিযান শুরু করে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা। 

এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ সময় ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এই ভবনটি থেকেই যায় বলে অভিযোগ করেন নুর।

এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ তাদের। 

এদিকে মঙ্গলবার নসরুল হামিদ বিপু ও ঢাকা মহানগর পুলিশের আলোচিত কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

জানা গেছে, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত