বাংলাদেশ-পাকিস্তান টেস্ট, মাঠ ভেজা থাকায় টসে দেরি

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১০:৫৬ এএম

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ সকালে বৃষ্টি হওয়ার কারণে ভেজা আউটফিল্ড।

তাই বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট শুরু হতে দেরি হচ্ছে।

 

বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায় টস হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। কখন টস হতে পারে সেটাও এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময় ১১ টায় আবারও মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের।

আশার খবর এখন রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত