চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঞ্জন বড়ুয়া ও ফয়সাল হক নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার আমুয়া গ্রামের গোপাল বড়ুয়ার ছেলে অন্জন বড়ুয়া (তুষার) ও চৌদ্দগ্রাম উপজেলার বস্তপুর গ্রামের শামছক হকের ছেলে ফয়সাল হক। নিহত ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ও অন্জন কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থী।
জানা যায়, ২০ আগষ্ট (মঙ্গলবার) চার বন্ধু মিলে চট্রগ্রামের মীরেশরাই খৈয়াছড়া ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। কিন্তু ঝর্ণায় নামার এক পর্যায়ে প্রবল বৃষ্টি ও বাতাস বইতে শুরু করলে দৌড়ে উঠে চলে আসার সময় ঐ স্থানে থাকা বৈদ্যুতিক খুঁটির উপর একটি গাছের ঢাল ভেঙ্গে পড়লে তাৎক্ষনিক সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে অন্জন ও ফয়সালের গায়ে পড়ে । ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়ে তাদের শরীর। পরে অপর দুই বন্ধু চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। বিদুৎপৃষ্ট দুই জনকে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। নিহতের দুই পরিবারে চলছে শোকের মাতন।
পায়ে হেঁটে স্কুলে যেতেন হেনরি, এখন ৯ বিলাসবহুল গাড়ির মালিক
চট্টগ্রামের অস্ত্রধারী সেই ৮ যুবকের বিরুদ্ধে দুটি হত্যা মামলা