লুট হওয়া ১২৩৪ অস্ত্র উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৪:২৫ পিএম

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পরিসংখ্যান দেওয়া হয়েছে।

আজ বুধবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পর্যন্ত বিভিন্ন ধরনের ১ হাজার ২৩৪টি অস্ত্র, ২০ হাজার ৭৭৮ রাউন্ড গুলি, ১ হাজার ৪৮২টি টিয়ার গ্যাস সেল এবং ৭১টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র-জনতা যখন বিজয় উল্লাস করছিলেন তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত