ঈশ্বরদীতে ১৬৪, কক্সবাজারে ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০:৫২ এএম

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ১৬৪ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারে ১৫১, আমবাগানে ১৪৩, রাঙ্গামাটিতে ৯৭, রামগতি ও সীতাকুণ্ডে ৯০, চট্টগ্রামে ৮৭, সন্দ্বীতে ৮৪, মাইজদীকোর্টে ৭৩, হাতিয়ায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা আজ ও আগামীকাল প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে পরশু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত