দেশের বন্যা উপদ্রুত এলাকায় চিকিৎসক-নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার (২৩ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় আক্রান্ত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিমসহ পর্যাপ্ত ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং এন্টি-ভ্যানমসহ অন্যান্য জরুরি ওষুধ মজুদ আছে।
বন্যার্তদের সহায়তায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বন্যা বিষয়ক কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার মোবাইল নং ০১৭৫৯১১৪৪৮৮। এর মাধ্যমে সব ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। এই কন্ট্রোল রুমের অধীনে দেশের সকল স্বাস্থ্য স্থাপনা সার্বক্ষণিক সংযুক্ত আছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ
জুমার নামাজে ইমামতি করলেন ধর্ম উপদেষ্টা 