লিটন-মুশফিকের দারুণ ফিফটিতে পিন্ডিতে শক্ত খুঁটি বাংলাদেশের

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:২২ পিএম

ষষ্ঠ উইকেটে শতরানের দারুণ জুটি থেকে মাত্র ২ রান দূরে থেকে দিনের খেলা শেষ করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। সাকিব আল হাসান মাত্র ১৫ রানে ফিরে গেলে ক্রিজে এসেছিলেন লিটন। পিন্ডি টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান। প্রথম ইনিংসে এখনও তারা পিছিয়ে ১৩২ রানে। 

নাসিম শাহের করা ৮৯ ওভারে যেন দানবীয় রূপে হাজির হন লিটস দাস। প্রথম দুই বলে ৪ মেরে শুরু করেন। পরের বলটি ডট। একটু দম নিয়েই এর পর হাঁকান ছক্কা। পরের বলে ফের ৪। তাতে ৫২ বলে ক্যারিয়ারের ১৭তম ফিফটি ছোঁন লিটন। তিনি অপরাজিত আছেন ৫২ রানে।

তার আগে ১০৪ বলে ফিফটি পূর্ণ করেন মুশফিকুর রহিম। ১২২ বলে ৫৫ রানে অপরাজিত এ অভিজ্ঞ ব্যাটার। 

এর আগে মুমিনুল হক ৫০ ও সাদমান ইসলাম ৯৩ রানের ইনিংস খেলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত