বিমান বাহিনীর সকল পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ দেয়া হয়। দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
আকস্মিক এই বন্যা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এর জন্য দায়ী কে?