এবার এস আলম মুক্ত হলো এসআইবিএল

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

এবার এস আলমের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক। আজ রবিবার মেজর (অব.) ডা. রেজাউল হককে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে এস আলমমুক্ত হচ্ছে বেসরকারি খাতের বৃহৎ এই ব্যাংকটি।

এর আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করে পর্ষদ ভেঙে দিতে এর আগে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) চিঠি দেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। ব্যাংকটির উদ্যোক্তাদের পক্ষ থেকে গভর্নর বরাবর পাঠানো চিঠিতে ব্যাংকটির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে।

এতে সই করেছেন ২০১৭ সালে জোর করে বাদ দেওয়া চেয়ারম্যান মেজর (অব.) ডা. রেজাউল হক, ওই সময়ের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক ও তখনকার অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

বাংলাদেশ ব্যাংক ও একটি গোয়েন্দা সংস্থার সহায়তায় ২০১৭ সালে ব্যাংক দুটি দখল করে এস আলম গ্রুপ। এ ছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, বাংলাদেশ কমার্স ও এনবিএলের নিয়ন্ত্রণ চলে যায় গ্রুপটির হাতে। এসব ব্যাংক ছাড়াও বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে গ্রুপটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত