রেকর্ড চাঁদা জমা কমলার তহবিলে 

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:২৮ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস চাঁদা তোলার ক্ষেত্রে এরই মধ্যে বড় ধরনের সাফল্য পেয়েছেন। দেশটির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এক মাসের কিছু আগে তিনি নাম লিখিয়েছেন। এই সময়ের মধ্যে তিনি ৪৫ কোটি ডলার চাঁদা তুলেছেন, যে অর্থের একটি উল্লেখযোগ্য অংশ এসেছে গত সপ্তাহে।

কমলা হ্যারিস বর্তমানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে তার প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। ওই সম্মেলনের সময় থেকেই বড় পরিমাণে চাঁদা আসা শুরু হয় বলে জানিয়েছে কমলা হ্যারিসের প্রচারণা শিবির। রয়টার্স জানিয়েছে, কেবল গত সপ্তাহে আসা চাঁদার পরিমাণ ছিল ৮ কোটি ২০ লাখ ডলার।

গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।  এরপর প্রর্থী হন কমলা হ্যারিস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত