শৃঙ্খলাভঙ্গের দায়ে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির পদ থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল। সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলেও সাধারণ সদস্য হিসেবে সংগঠনটিতে থাকছেন প্রাচী। সাজ্জাদ হোসাইন দোদুল জানান, শিগগিরই প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে। বিষয়টি নিয়ে রোকেয়া প্রাচীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গেল ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটির সহসভাপতি ছিলেন রোকেয়া প্রাচী।
×
