বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় জায়েদ খানসহ ৫৬ জনের নামে মামলা করা হয়েছে। মামলার বিষয়টি নজরে আসার পর তার দাবি এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না।
সেপ্টেম্বরে মুক্তির কথা
থাকলেও মুক্তি পাচ্ছে না মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’ সিনেমা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছে বলে জানা গেছে।
বিয়ে করলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইককেই বিয়ে করেছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন এড ওয়েস্টউইক।
আগামী ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কঙ্গনা রানাউত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ছবি ‘ইমার্জেন্সি’র। এর আগেই সিনেমাটি নিষিদ্ধের দাবি তুলেছিল ‘শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটি’। এবার অস্ট্রেলিয়ার শিখ কাউন্সিল দাবি করেছে ‘ইমার্জেন্সি’ প্রোপাগান্ডা সিনেমা।
ভারতের বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা আর নেই। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তবে ঠিক কী কারণে অভিনেত্রীর মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট জানা যায়নি।
