সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটিতে চার ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ৩৩৮ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামীকাল ২৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ রেলওয়ে।
পদসংখ্যা: ৪টি।
জনবল: ৩৩৮জন।
১. পদের নাম: ট্রেন এক্সামিনার
পদসংখ্যা: ৪৫
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড–১২)
২. পদের নাম: ট্রেন কন্ট্রোলার
পদসংখ্যা: ২৭
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৩. পদের নাম: ট্রাফিক অ্যাপ্রেন্টিস
পদসংখ্যা: ১৮
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম: ট্রেড অ্যাপ্রেন্টিস
পদসংখ্যা: ২৪৮
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অন্যূন এসএসসি বা সমমান পাস।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১ জুলাই ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য মোট ২২৩ টাকা এবং ৪ নম্বর পদের জন্য মোট ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৮ আগস্ট ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।
