ইউএস ওপেন

দুই ঘণ্টার লড়াই জিতে দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১১:০২ এএম

তিন সপ্তাহ আগে প্যারিস অলিম্পিকে সোনা জিতেছিলেন নোভাক জকোভিচ। আজ ইউএস ওপেনে আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের সেরা খেলাটা খেলতে পারেননি। তবে সাফল্যের ধারাবাহিকতাটা রাখলেন তিনি।

মালদোভার টেনিস তারকা রাদো আলবটকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে চলে গেছেন। দুই ঘণ্টা ৭ মিনিটের লড়াইয়ে ৬-২, ৬-২, ৬-৪ গেমে জয় তুলে নেন জোকোভিচ।

ম্যাচের পর ইএসপিএনকে জকোভিচ বলেন, ‘আমি সেরাটা দিয়ে টুর্নামেন্টের শুরুটা করতে চেয়েছিলাম। কিছু ছন্দপতন যা আমি মনে করি স্বাভাবিক, অলিম্পিক গেমসের মতো বড় টুর্নামেন্টে খেলার ধকল ছিল। তাছাড়া আমি ছয় মাস ধরে হার্ড কোর্টে খেলিনি, তাই আমি এখনও নিজের সেরাতে পৌঁছাতে পারিনি, তবে নিজেকে খুঁজে পাচ্ছি ধীরে ধীরে।’

ইউএস ওপেনে সর্বাধিক জয়ের মালিক ছিলেন রজার ফেদেরার। তিনি ৮৯ জয়ের দেখা পেয়েছেন। তবে আজ আলবটকে হারিয়ে তার পাশে নাম লিখিয়েছেন জকোভিচ। এই তালিকায় জিমি কনর্সের (৯৮) পরেই তার অবস্থান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত