বাংলাদেশ পুলিশের আটজন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) ও ২৪ জন পুলিশ সুপার (এসপি) কে বদলি ও আরও ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পদোন্নতি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
যে ২৪টি জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হলো—রংপুর, গাজীপুর, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ময়মনসিংহ, গাইবান্ধা, হবিগঞ্জ, রাজশাহী, মুন্সিগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, নাটোর, পাবনা, পটুয়াখালী, বাগেরহাট, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল, যশোর ও নরসিংদী।
একইসঙ্গে বিভিন্ন জেলা ও দপ্তর থেকে ২৪ জন এসপিকে বদলি ও অন্যান্য দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া, দুইজন অতিরিক্ত আইজিপি (সুপারনিমারারি) ও ছয়জন ডিআইজিকেও (সুপারনিমারারি) বদলি করা হয়েছে।
