সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১২:৩০ পিএম

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা আজ সামান্য বৃদ্ধি পেতে পারে এবং আগামীকাল সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে পরশু সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায়া দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮৪ মিলিমিটার। এ ছাড়া খেপুপাড়ায় ৬৮, মাইজদীকোর্টে ৬৫, পটুয়াখালীতে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত