সমুদ্রপৃষ্ঠে বাড়ছে পানি, বৈশ্বিক সতর্কতা জারি জাতিসংঘ প্রধানের

  • গ্রিনহাউস গ্যাস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মত দূষণ কমানোর আহ্বান জাতিসংঘ প্রধানের
  • সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে অকল্পনীয় বিপর্যয় এবং ক্ষতির শংকা জাতিসংঘের
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:২৭ পিএম

জলবায়ু পরিবর্তন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পানির উচ্চতা বৃদ্ধির কারণে আন্তর্জাতিক সতর্কতা জারি করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়া গ্রিনহাউস গ্যাস, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মত দূষণ কমানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের পলিনেশিয়ান রাজ্য টোঙ্গায় প্যাসিফিক আইল্যান্ড ফোরামের নেতাদের সভায় এক বক্তৃতাকালে এসব কথা বলেছেন গুতেরেস। খবর আল জাজিরা।

বক্তৃতায় গ্রিনহাউজ গ্যাস ও সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে অকল্পনীয় বিপর্যয় এবং ক্ষতির শংকা রয়েছে বলেও হুঁশিয়ারি জারি করেছেন গুতেরেস।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বড় ধরণের দূষণগুলো আমাদের দায়িত্ব নিয়ে কমাতে হবে অন্যথায় বিশ্বব্যাপী বিপর্যয়ের ঝুঁকি রয়েছে।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘পুরো বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক। সম্পূর্ণ মানবসৃষ্ট একটি সংকট হচ্ছে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি। এর পরিণতি খুব দ্রুতই অকল্পনীয় পর্যায়ে পৌঁছে যাবে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে বিপুল পরিমাণে উৎপন্ন গ্রিন হাউজ গ্যাস বিশ্বকে মারাত্মক উত্তপ্ত করে তুলছে। আর সাগরের পানির উচ্চতাও তাতে বৃদ্ধি পাচ্ছে।’

সমুদ্র রক্ষা করার আহ্বান জানিয়ে গুতেরেস আরও বলেন, ‘গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানো না গেলে এই শতাব্দীর মাঝ নাগাদ প্রশান্ত মহাসাগরের উচ্চতা ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে উপকূলের অনেক স্থানে বছরে অন্তত ৩০দিন বন্যায় প্লাবিত হবার আশঙ্কা সম্ভাবনা রয়েছে।

তবে সমুদ্র রক্ষা পেলে এই দুর্যোগ থেকে বেঁচে যাওয়ার আশা রয়েছে জানিয়ে সময় শেষ হওয়ার আগেই পদক্ষেপ নেওয়া উচিত বলে জানান তিনি।

গুতেরেস বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আর্থিকভাবে সহায়তা করার জন্য জি২০ সদস্য দেশগুলোর কাছে এগিয়ে আসার আবেদন জানান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত