ফারাক্কা বাঁধের ১০৯টি গেইট খুলে দিলেও এখনও গোয়ালন্দের পদ্মায় পানি বাড়েনি। গত সোমবার ভারতের গঙ্গা নদীতে অবস্থিত ফারাক্কা বাঁধের সব কটি গেইট খুলে দেয়া হয়।
বাঁধের গেইট খুলে দেওয়ার খবরে গোয়ালন্দসহ আশপাশের সব এলাকার মানুষের ভেতর বন্যা হওয়ার ভয় কাজ করছে। তবে বিশেষজ্ঞরা সবাইকে ভয় পেতে ও আতঙ্কিত হতে না করছেন।
ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার, বিভিডিবি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে, ২৭ থেকে ২৮ আগস্ট সকাল ৯ টা পর্যন্ত রাজবাড়ী গোয়ালন্দের ঘাট অংশে পানির কমেছে ১২ সেন্টিমিটার। বর্তমানে পানির উচ্চতা রয়েছে ৬ দশমিক ৭৬ মিটার, যা আগে ছিল ৬ দশমিক ৮৮। তবে গোয়ালন্দ ঘাট পয়েন্টর বিপদসীমা ধরা হয় ৮ দশমিক ২০ মিটার।
এ বিষয়ে কথা হয় পানি উন্নয়ন বোর্ডের গোয়ালন্দ ঘাট পয়েন্টের পানি পরিমাপক মো. ইদ্রিস আলীর সঙ্গে। তিনি জানান, পদ্মায় গেল কয়েক দিন পানি কমছে। এখনও আতঙ্ক হওয়ার মতো কিছু হয়নি। ফারাক্কায় গেইট খুলে দিলেও এখনো সেই প্রভাব গোয়ালন্দে পড়েনি।
জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার