ভারত-বিরোধী পোস্টে 'ভালোবাসার' ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানানোর কারণে ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলার শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন বাংলাদেশী ছাত্রীকে ফেরত পাঠিয়েছে ভারত।
গতকাল মঙ্গলবার পুলিশের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই।
আসামের এনআইটির (ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি) ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন মাইশা মাহাজাবিন। গতকাল সোমবার করিমগঞ্জ জেলার সুতারকান্দি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে বাংলাদেশে ফেরত পাঠায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে আসামের কাচার জেলার পুলিশ সুপার নুমাল মাহাত্তা বলেন, ‘ওই শিক্ষার্থীকে ভারত থেকে বের করে দেওয়া হয়নি’। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাঁকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ‘পড়া শেষ করে প্রায় ছয় মাস আগে ভারত ত্যাগ করেন এনআইটির সাবেক শিক্ষার্থী শাহাদাত হুসাইন আলফী। বর্তমানে তিনি বাংলাদেশে বসবাস করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলফীর দেয়া একটি পোস্টে মাইশা লাভ রিঅ্যাক্ট দিয়েছিলেন। এমন পোস্ট দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।‘
পুলিশ আরও জানায়, 'মাইশা নিজেই এনআইটি কর্তৃপক্ষকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন।'
এখনও কোর্স এখনো শেষ করেননি মাইশা। পড়াশোনা শেষ করতে আবার ফিরে আসবেন কি না, সে ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানায় পুলিশ।
ভারত ও বাংলাদেশ সরকারের সমঝোতা অনুযায়ী, বর্তমানে ৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী এনআইটি শিলচরে অধ্যয়ন করছেন। তাদের মধ্যে প্রায় ৪০ জন সনাতন ধর্মাবলম্বী। শিক্ষার্থীদেরকে ভারতবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় পুলিশ।
ট্রাম্পের বিরুদ্ধে পুরোনো মামলায় নতুন অভিযোগ