সবাইকে তেলবাজির সংস্কৃতি থেকে বের হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেছেন, আপনি কেন একজন সচিব, মন্ত্রী কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা করবেন। প্রশংসা করতে হবে সৃষ্টিকর্তার। এরপর মা-বাবাকে। তারপর যদি প্রশংসা করতে হয় তাহলে যেসব ছাত্র-জনতা রক্ত দিয়েছেন তাদের প্রাপ্য।
আজ বুধবার পেট্রোবাংলায় জ্বালানি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার কি জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছিল? পেট্রো বাংলাসহ অন্যান্য প্রতিষ্ঠান কি এটা করতে পেরেছে? যদি পারে তাহলে কেন এত মানুষকে রক্ত দিতে হলো?
'মানুষ ক্ষিপ্ত, কারণ তারা গ্যাস না পেয়েও তাদের বিল দিতে হচ্ছে। পেট্রোবাংলা, বিপিসিসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো দুর্নীতিতে নিমজ্জিত, সেই খবর আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, যোগ করেন উপদেষ্টা। তিনি বলেন, যেখানেই হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি দেখতে পারছি। এগুলো কিন্তু আর চলবে না।
এ সময় তিনি জ্বালানি বিভাগ পুনর্গঠনের কথা উল্লেখ করে বলেন, এক্ষেত্রে আমরা ছাত্র প্রতিনিধিদের সম্পৃক্ত করব। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।
নায়িকাকে বিয়ে করলেন প্রিয়াঙ্কার ভাই
এবার মোদির মতো সুরক্ষা পাবেন আরএসএস প্রধান