সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে শিরোপা জয়ের প্রতিক্রিয়া

দুর্নীতির থাবা মুক্ত হলে যে কোন ক্ষেত্রেই সাফল্য আসবে, বললেন আসিফ মাহমুদ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। এ সাফল্যে বাংলাদেশ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাদেশের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন,‘ক্রীড়াঙ্গণে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোন ক্ষেত্রেই সাফল্য আসবে আরো বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’ 

ভবিষ্যতে ক্রীড়াঙ্গণের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত