বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট হেরে বড় পরিবর্তন আনতে যাচ্ছে পাকিস্তান। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টের দল ঘোষণা করা হয়েছে। তবে সেখানে নাম দেখা গেছে ১২ জনের। সেই তালিকায় জায়গা হয়নি শাহিন আফ্রিদির। এসেছেন স্পিনার আবরার আহমেদ।
প্রথম টেস্টে পাকিস্তান খেলায়নি কোনো বিশেষজ্ঞ স্পিনারকে। চার পেসার নিয়ে খেলতে নেমে তারা ধরাশায়ী হয়েছে। তাই পরের ম্যাচেই ভুল শোধরাতে চায়। তাই দলে নেওয়া হয়েছে আবরারকে।
তবে চমক দিয়েছে তারা আফ্রিদিকে দলে না রেখে। তার জায়গায় দলে এসেছেন আরেক বাঁহাতি পেসার মীর হামজা। শাহিন আফ্রিদির বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছেন হেড কোচ জেসন গিলেস্পি, 'শাহিনের গত কয়েকটা সপ্তাহ অন্য রকম গেছে। সে নতুন নতুন বাবা হয়েছে। আমরা একটা সুযোগ খুঁজছিলাম কি করে তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে দেয়ার সুযোগ করে দেয়া যায়। আমরা আমাদের সেরা বোলিং সমন্বয়টাই খুঁজে বের করতে চেষ্টা করছি। আমরা সেরা আক্রমণই সাজাব যেটা ২০ উইকেট তুলে নিতে পারে।'
এরপর পেসার শাহিনের পেশাগত কিছু বিষয়ও তুলে ধরেন গিলেস্পি, ‘কিছু বিষয়ে তাকে নিশ্চিত করতে হবে যে, সে যথেষ্ট ফিট। এ নিয়ে আজহার মাহমুদের (বোলিং কোচ) সঙ্গে কাজও করছে, এটি দারুণ। আমরা শাহিনকে তার সেরা ফর্মে দেখতে চাই, কারণ তিন ফরম্যাটেই আমাদের সামনে অনেক খেলা আছে এবং আশা করি সেখানে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে আমরা নির্দিষ্ট ম্যাচের জন্য সব পজিশন সম্পূর্ণ হয়েছে বলে মনে করি।’
পাকিস্তানের ১২ জনের দল
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, মোহাম্মদ আলি, সালমান আলি আগা, সাইম আইয়ুব, বাবর আজম, মির হামজা, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, নাসিম শাহ, খুররাম শেহজাদ।
সাকিবের সমালোচনা করা আসিফ নজরুল ছিলেন ‘সাকিবভক্ত’
অলকের হাতে যেভাবে এসেছিল বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক
সাকিবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিসিবিতে ব্যানার