স্বাস্থ্য অধিদপ্তরের সাতটি পদে নতুন কর্মকর্তা দিয়েছে সরকার। নতুন কর্মকর্তাদের মধ্যে দুইজন অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব), একজন পরিচালক, দুইজন উপপরিচালক ও দুইজন সহকারী পরিচালক। বুধবার (২৯ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মেডিকেল কলেজ সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক ও আরেক অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পদে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. রিজওয়ানুর রহমান।
রংপুর স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. এ বি এম আবু হানিফকে অধিদপ্তরের পরিচালক (হোমিও ও দেশজ চিকিৎসা) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া কুষ্টিয়া ম্যাটসের পরিচালক ডা. মো. জয়নাল আবেদীন টিটোকে অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল-২) পদে, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. হাবিবুর রহমানকে অধিদপ্তরের উপপরিচালক (অডিট) পদে, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেনকে অধিদপ্তরের সহকারী পরিচালক (শৃঙ্খলা-১) ও অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. ফিরোজুর রহমানকে অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয় স্বাস্থ্য) পদে পদায়ন করা হয়েছে।
৮ বছর বয়সেই বাবার যৌন লালসার শিকার হই: খুশবু