রাওয়ালপিন্ডিতে বৃষ্টি, টসে বিলম্ব

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১০:৪১ এএম

আগেই জানা গিয়েছিল রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টেও হানা দিতে পারে বৃষ্টি। শেষ পর্যন্ত হলোও তাই। প্রথম টেস্টের প্রথম দিনের স্মৃতিই ফিরে এসেছে আবার। 

রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শুরু হতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে। আজ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছে বৃষ্টি। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ কাভার দিয়ে ঢাকা। বৃষ্টি হচ্ছে।

দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বজ্রঝড়ের শঙ্কার কথা আগেই জানিয়েছিল সংবাদমাধ্যম। বৃষ্টি থামার পর টস কখন হবে। আপাতত সবাই টসের অপেক্ষায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত