ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে শাহবাগ চত্বরে সংগঠনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র সমাবেশ শুরু হয়েছে।
আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ২টায় শাহবাগ চত্বরে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এ ছাত্র সমাবেশ শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সমাবেশের সভাপতিত্ব করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
‘গোল হলো কেচাপের মতো: কখনো বের হয়, কখনো হয় না’
দুমকির চরগরবদি খেয়াঘাট দখলের অভিযোগ