পাকিস্তানের ক্রিকেট মানেই নতুন নতুন নাটক। বিরতিহীনভাবে সেই নাটক চলতে থাকে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে ‘মিথ্যা প্রতিশ্রুতি’ ও ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ এনে চ্যাম্পিয়নস কাপ থেকে নাম সরে দাঁড়ালেন আহমেদ শেহজাদ। এর আগে চলতি বছরের শুরুতে তিনি ‘ফ্র্যাঞ্চাইজিগুলো পরিকল্পিতভাবেই দলে নেয় না’ অভিযোগ তুলে পিএসএল থেকে অবসর নিয়েছিলেন।
আগস্ট মাসের শুরুর দিকে পিসিবি ‘চ্যাম্পিয়নস ইভেন্টস’ নামের একটি টুর্নামেন্টের ঘোষণা দেয়। যার মাধ্যমে তিন ফরম্যাটেই ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হবে। টুর্নামেন্টটিতে অংশ নেবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে শেহজাদ লিখেছেন, ‘আমি চ্যাম্পিয়নস কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ঘরোয়া খেলোয়াড়দের প্রতি পিসিবির পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি এবং অবিচারের বিষয়গুলো অগ্রহণযোগ্য।’
৩২ বছর বয়সী শেহজাদের বক্তব্যে উঠে এসেছে পাকিস্তানের সামগ্রিক অর্থনৈতিক চিত্রও, ‘যখন পাকিস্তান মূল্যস্ফীতি, দারিদ্র্য এবং ভয়াবহ বিদ্যুৎ বিল নিয়ে হিমশিম খাচ্ছে, তখন পিসিবি কিছুই না করার জন্য এবং বর্তমান দলের ব্যর্থ খেলোয়াড়দের পুরস্কৃত করার জন্য মেন্টরদের পেছনে ৫০ লাখ রুপি নষ্ট করছে, যারা পাকিস্তানের ক্রিকেটকে তলানিতে নিয়ে এসেছে। একজন পাকিস্তানি এবং সত্যিকারের ক্রিকেটপ্রেমী হিসেবে আমি সেই কাঠামোকে সমর্থন করতে পারি না, যেখানে মেধার কোনো মূল্য নেই। আমি এই ব্যর্থ কাঠামোর অংশ হওয়াটা প্রত্যাখ্যান করছি।’
‘জো রুট জিনিয়াস, ইংল্যান্ডের সর্বকালের সেরা’
আগের ওভারে জীবন পেয়ে পরের ওভারেই ফিরলেন জাকির