বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি আর্তমানবতার সেবায় ও জনগণের কল্যাণে রাজনীতি করে। এ জন্যই আকস্মিক বন্যার কারণে স্বৈরাচার মুক্ত দেশে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল আয়োজন বাতিল করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
আজ রবিবার (১ সেপ্টেম্বরা) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলে বন্যার্ত মানুষের সাহায্যে বিভিন্ন ব্যক্তি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের হাতে অর্থ অনুদান তুলে দেন। দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সদস্য সচিব মওলানা আকবর আলী।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা ও দুর্নীতি, লুটপাটের বিচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভারত সরকার গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ছাত্র-জনতার আবেগ অনুভূতির প্রতি আঘাত করেছে।
তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি কাজকর্মে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপির নাম ব্যবহার করে অপকর্মকারীদের কোনো ছাড় নাই। দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস বিএনপির অভিধানে নাই। এসব আওয়ামী রাজনীতির সংস্কৃতি। আওয়ামী লীগ রাজনৈতিক কালচার ধ্বংস করে গেছে। রাজনীতিকে আওয়ামী লীগ দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, অর্থ উপার্জনের হাতিয়ার করেছে। রাজনীতিকে কলুষমুক্ত করতে বিএনপিকেই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, আবদুল হাই, মিজানুর রহমান মিজান, পরান আলী কাঞ্চু, হাফিজ উদ্দিন বিএসসি, কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, ক্বারী আবুল কাশেম, রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, হুমায়ুন কবির, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ, উপজেলা আহ্বায়ক রুহুল আমিন খান, সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, পৌর কৃষক দলের আহ্বায়ক মাইনুদ্দিন বাবুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জা মান ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নুরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
টিকে থাকার লড়াইয়ের জার্নিটা আমার জন্য সহজ ছিল না: তানজিন তিশা
'ভাঙচুর' করতে একসঙ্গে আসছেন রোনালদো-কোহলি
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল 