‘মিথ্যা’ বলে ধরা পড়লেন উসমান খাজা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ এএম

অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলে দেশটির কয়েকজন ক্রিকেটারকে লাই ডিটেক্টরের সামনে বসিয়ে দেওয়া হয়। প্রশ্নকর্তা একের পর এক প্রশ্ন করবেন, ক্রিকেটাররা জবাব দেবেন আর লাই ডিটেক্টর যাচাই করবে, উত্তর সঠিক কিনা। এমনই এক মজার অনুষ্ঠানে এসেছিলেন উসমান খাজা, প্যাট কামিন্সসহ কয়েকজন ক্রিকেটার। তাদের মাঝে খাজাকে বেশ বিব্রতকর অবস্থাতেই পড়তে হয়েছে।

পুরো অনুষ্ঠানই আয়োজন করা হয়েছিল মজার ছলে। পরীক্ষার সময় ক্রিকেটারদের কিছু মজার এবং ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছিল। অসত্য উত্তর দিলে একটি লাল আলো জ্বলে ওঠার পাশাপাশি হালকা ইলেকট্রিক শকও দেওয়া হচ্ছিল ক্রিকেটারদের। একসময় খাজাকে প্রশ্ন করা হয়, তিনি কখনও ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে নীল ছবি দেখেছেন কি না? খাজা জবাবে বলেন ‘না’। সাথে সাথে লাল আলো জ্বলে ওঠে এবং খাজাকে ইলেক্ট্রিক শক দেওয়া হয়।

এই ঘটনা দেখে অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারেরা হেসে গড়িয়ে পড়েন। এরপর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে জিজ্ঞাসা করা হয়, ‘আপনি কখনও ভার্চুয়াল রিয়্যালিটির সাহায্যে নীল ছবি দেখেছেন এবং সেটা নিয়ে অসত্য কথা বলেছেন?’ কামিন্স তার সতীর্থের থেকে শিক্ষা নিয়ে আর ভুল করেননি। তিনি স্বীকার করে নেন। আবার শুরু হয় হাসি। বেচারা কামিন্সও লজ্জা পান।

অনুষ্ঠানে গত ওয়ানডে বিশ্বকাপের সময় গল্‌ফ কার্ট থেকে পড়ে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের চোট পাওয়ার ব্যাপারেও প্রশ্ন ওঠে। খাজাকে প্রশ্ন করা হয়, ‘আপনার কি মনে হয় ম্যাক্সওয়েলের গল্‌ফ কার্ট থেকে পড়ে যাওয়া ইচ্ছাকৃত?’ জবাবে খাজা বলেন, ‘না। আমি সেখানে ছিলাম। আমি তাকে গল্‌ফ কার্ট থেকে পড়ে যেতে দেখেছিলাম।’ কিন্তু খাজাকে অবাক করে আবার লাল আলো জ্বলে ওঠে। সেইসঙ্গে হাসির রোল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত