সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট আবুধাবির সর্বশেষ র্যাফেল ড্রতে দেড় কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪৮ কোটি ৮০ লাখ টাকা) জিতেছেন বাংলাদেশি প্রবাসী নুর মিয়া ওরফে শামসু।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) র্যাফেল ড্র-এর পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়, যেখানে বিজয়ী হিসেবে ওঠে নুর মিয়ার নাম।। তিনি আরব আমিরাতের আল আইনে থাকেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
খালিজ টাইমস জানায়, নূর মিয়াকে টেলিফোনের মাধ্যমে এই খবর জানানো হয়। এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। তার পাশাপাশি আজকের ড্রতে আরও ১০ জন ১ লাখ দিরহাম করে জিতেছেন।
এছাড়া একজন পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার দিরহামের রেঞ্জ রোভার গাড়ি। ‘বিগ টিকিট আবুধাবি র্যাফেল ড্র’ লটারির একটি টিকিটের দাম ১৫০ দিরহাম। যদি কেউ দু’টি টিকিট কিনেন তাহলে আরেকটি টিকিট বিনামূলে দেওয়া হয়।
মানুষ মনে করছে বিএনপি সরকারে চলে এসেছে: মঈন খান
২ লাখ ১১ হাজার কোটির খেলাপি ঋণ রেখে গেছে আ. লীগ সরকার