বাচ্চাদের সঙ্গে এত কিছু হয়েছে জানতাম না: অরুণা বিশ্বাস

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

‘আলো আসবেই’ নামে শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ফাঁস হয়েছে সম্প্রতি। যেই গ্রুপে গ্রুপে নজর রাখা হতো ছাত্র-জনতার আন্দোলনের ওপর। শুধু তাই নয়, সেখানে তারা আলোচনা করত কোথায়, কী করবে। আন্দোলনকে কেন্দ্র করে খোলা এই গ্রুপের অ্যাডমিন ছিল সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। 

ওই গ্রুপের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম অভিনেত্রী অরুণা বিশ্বাস। যিনি আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেবার মতো কথা বলেছেন। সেসব কথার স্ক্রিনশট সোশ্যালে ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ছেন মানুষজন।

এরমধ্যে সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অরুণা বিশ্বাস বলেন, ‘আমরা কিন্তু সেখানে কোনো বাজে কথা বলিনি। আমরা কিন্তু সব সময় বলেছি ছাত্রদের সঙ্গে বসেন। কথা বলেন। আমরা তো আর নীতিনির্ধারণী কেউ না। সেখানে বলা হয়েছে হাসপাতালে আগুন। ওখানে কেউ ঢুকতে পারছে না। আমি বলেছি গরম জল দিলেই হয়। গরম জল তো কামান থেকে দেয়। জলকামান লিখি নাই আর কি। ওখানেই বোধ হয় মিসটেক হয়েছে। কামানে যে গরম জল থাকে সেটার কথা বলেছি।’

আন্দোলনে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে বিটিভি ও মেট্রো রেলের পাশে দাঁড়ালেন, এমন এক প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বললেন, ‘সত্যি কথা হলো আমি তখন অসুস্থ ছিলাম। পাঁচ দিন কোনো খবর নিতে পারিনি। ইন্টারনেট যখন বন্ধ ছিল, তখন। ওই সময় বাচ্চাদের সঙ্গে যে এত কিছু হয়েছে জানতাম না। আমরা কেউ কিন্তু ছাত্রদের বিপক্ষে ছিলাম না। আমাদের মিডিয়ার লোকজন তাদের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করেছে। আমরা কিন্তু সন্ত্রাসীদের কথা বলেছি, ছাত্রদের কথা না।’

সবশেষে তাকে ঘিরে বিতর্কিত হয়, এমন কিছু না লিখার জন্য অনুরোধ করেন অরুণা বিশ্বাস। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত