ছেলেকে কিডনি দিতে চান মা, বাধা শুধু চিকিৎসা খরচ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের বগাবাড়িয়া গ্রামের সাংবাদিক সাকিব আল হেলাল (৩৬) দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সাকিব আল হেলাল অসুস্থ হয়ে যাওয়ায় তার পরিবারটি অসহায়ভাবে দিনযাপন করছে। নিজেদের জমিজমা বিক্রি করে সাকিব আল হেলালের চিকিৎসা করছেন। এখন আর চিকিৎসা ব্যয়ভার বহন করতে অক্ষম হয়ে পড়েছেন।

সাংবাদিক সাকিব আল হেলাল এর শারীরিক অবস্থা আবার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলী কিডনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ঢাকার শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার বলেছেন যত দ্রুত কিডনি ট্রান্সপার করতে পারলে বেঁচে যাবে সাকিব। বৃদ্ধ মা সাকিব হেলাল কে বাঁচাতে নিজের একটি কিডনি দান করতে সম্মতি দিয়েছেন। এখন অর্থের ব্যবস্থা হলেই মায়ের একটি কিডনি প্রতিস্থাপন হবে নিজ সন্তান সাকিব আল হেলালের শরীরে।

অসুস্থ সাংবাদিক সাকিব আল হেলালের মা জুলেখা খানম বলেন, আমি ছেলে খুবই অসুস্থ। জায়গা জমি যা ছিলো বিক্রি করে দিয়েছি। এখন টাকার অভাবে আমার কিডনি আমার সন্তানকে দিতে পারছি না। আমি আমার সন্তানকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চাই। সন্তানের এই করুন দৃশ্য দেখে আমি আর পারছি না। 

সাংবাদিক সাকিব আল হেলাল দীর্ঘ ৮মাস ধরে অসুস্থ। কিডনি এবং চোখের সমস্যা নিয়ে হসপিটালের বিছানায়। কিডনি এবং চোখের সমস্যা নিয়ে ৮ মাসে জায়গাজমি বিক্রি করে ১২লক্ষ টাকা শেষ করে ফেলেছেন। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছেন।

সাংবাদিক সাকিব আল হেলাল আঞ্চলিক পত্রিকা দৈনিক আজকের কুমিল্লা, জাতীয় পত্রিকা দৈনিক বিজনেস বাংলাদেশ ও আনন্দ টিভিতে কাজ করেছেন। হেলালের পরিবারে তার মা, স্ত্রী ও দুই বোন রয়েছে।

সাংবাদিক সাকিব আল হেলাল এর ব্যক্তিগত বিকাশ নাম্বার: 01710104386

×
সর্বশেষ সর্বাধিক পঠিত