পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে তাদেরকে হোয়াইটওয়াশ করার পর ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছেন। ছবিটি এতটাই ভাইরাল হয়েছে যে, আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন শান্ত।
২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। সেই থেকে অনেকেই এভাবে শিরোপা নিয়ে পোজ দিয়েছেন। গত জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ট্রফি নিয়ে বিছানায় স্ত্রীর সঙ্গে ছবি তুলে পোস্ট করেছিলেন ভারতের সূর্যকুমার যাদব। গত ২৮ আগস্ট সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর দলীয় ও ব্যক্তিগত ট্রফি নিয়ে বিছানায় ঘুমানোর ছবি পোস্ট করেছিলেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন শান্ত।
গতকাল রাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে শান্তর কাছে জানতে চাওয়া হয়, কার দ্বারা অনুপ্রাণিত হয়ে ট্রফি নিয়ে ঘুমিয়েছিলেন? জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘জয়টা অনেক স্পেশাল ছিল। যেটা বললাম বাংলাদেশের (ক্রিকেটে) সবচেয়ে বড় অর্জন। মুহূর্তটি ভালোভাবে উপভোগ করতে মনে হলো ট্রফিটি নিয়েই ঘুমাই। কাউকে দেখে নয় জিনিসটা। লিওনেল মেসিকে দিয়েই (ট্রফি নিয়ে বিছানায় ঘুমোনো) শুরু হয়েছিল।’
বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, হতাশ ওয়াসিম আকরাম
সাকিবের মামলা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত