স্বৈরাচারের পতন না হলে আজ আয়নাঘরে থাকতাম: তাসরিফ খান

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে বিদায় হন স্বৈরাচার তকমা প্রাপ্ত সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা। এদিন স্বৈরাচারের বিদায়ে দেশব্যাপী উচ্ছাস প্রকাশ করে সাধারণ মানুষ। আজ (৫ সেপ্টেম্বর) তার এক মাস পূর্ণ হল।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাধারণ মানুষের সঙ্গে উচ্ছাসে মেতেছিল দেশের তারকা অঙ্গনও। সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খানও অংশ নিয়েছিলেন তাতে। তাই তো হাসিনা দেশ ছাড়ার এক মাস পূর্তিতে সামাজিক মাধ্যমে তাসরিফ জানালেন, সেদিন সরকার পতন না হলে আয়না ঘরে থাকতেন তাসরিফ।

এক ফেসবুক পোস্টে তাসরিফ লেখেন, ‘৩৬শে জুলাই (৫ আগস্ট) স্বৈরাচারের পতন না হলে আজকে নির্ঘাত আয়নাঘরে থাকতাম।’

তাসরিফের ওই পোস্টের মন্তব্যের ঘরে সহমত প্রকাশ করেন তার অনুরাগীরা। আবার অনেকে তার ওই পোস্ট ঘিরে রসিকতাও করেন।

শেখ হাসিনা হাসিনা ৫ আগস্ট দেশ ছাড়ার পর আলোচনায় আসে সেই আয়নাঘর।

তবে তাসরিফ খান আয়নাঘরের মুখ না দেখলেও এর চেয়ে কোনো অংশে কম কিছু দেখেননি তিনি- এমুনটাই দাবি তার।  এজন্য খেসারতও দিতে হয়েছে। শেখ হাসিনা সরকারের আশীর্বাদপুষ্টদের দ্বারা বহু হুমকি-ধামকি, নির্যাতনের শিকার হতে হয়েছে তাসরিফকে এমনটাই দাবি করছেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত