তারকাদের অভিনয় হোক কিংবা ব্যক্তি জীবন তা নিয়ে দর্শকের আগ্রহ সবসময় তুঙ্গে। পান থেকে চুন খসলেই নানা মন্তব্যে ছেয়ে সোশ্যাল মিডিয়া। এবার সেওবস বিষয় নিয়ে মুখ খুললেন অনন্যা পান্ডে।
বর্তমানে কলিন ডি'কুনহা পরিচালিত শোয়ের প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়েছেন, একজন অভিনেত্রী এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা একজন পাবলিক ফিগার হিসেবে তিনি কীভাবে জাজমেন্টকে মোকাবেলা করেন।
সাক্ষাৎকারে অনন্যাকে প্রশ্ন করা হয়, বাস্তব জীবনে তিনি এমন পরিস্থিতিতে পড়েছেন কিনা, যেখানে তিনি তার চরিত্র বেলার মতো জাজমেন্টের মুখোমুখি হয়েছেন।
তিনি বলেন, 'এখানে জাজমেন্ট (বিচার) হয় এবং মানুষ সব ধরনের মানুষকে সব ধরনের কথা বলে। কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পেরেছি যে সেদিকে মনোযোগ না দেওয়া উচিত, কারণ লোকেরা যাই বলুক না কেন, আপনি যাই করুন না কেন, আপনি কীভাবে এটি করবেন, তারা দিনের শেষে নেতিবাচক কিছু বলার খোঁজ করবে। তাই আমি মনে করি ভালো কাজ করা এবং সেদিকে মনোনিবেশ করা উচিত।
গেল সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ‘কল মি বে’-তে অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন অনন্যা পান্ডে।
কমেডি-ড্রামা সিরিজটি নির্মাণ করেছেন ঈশিতা মৈত্র এবং পরিচালনা করেছেন কলিন ডি'কুনহা। এটি প্রাইম ভিডিও ইন্ডিয়াযতে দেখা যাচ্ছে।
শর্তসাপেক্ষে মুক্তি পাবে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ 