কমলাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট বললেন ট্রাম্প

  • বাইডেন-হ্যারিস মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট মন্তব্য ট্রাম্পের
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ এএম

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট বলে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ আয়জিত দুই পক্ষের বিতর্কে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর বিবিসি এবং আল জাজিরা।

বিতর্কে ট্রাম্প বলেন, ‘কমালা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন এবং আরব জনগণকেও ঘৃণা করেন।’

হোয়াইট হাউসে ক্ষমতায় থাকাকালীন কেন নিজের পরিকল্পনাগুলো কার্যকর করেননি কমালা হ্যারিস, এমন প্রশ্ন তোলেন সাবেক এই প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, "তিনি এই সব চমৎকার জিনিস করতে যাচ্ছেন। কেন সে এটা করেনি? সে সেখানে (হোয়াইট হাউস) সাড়ে তিন বছর ধরে আছে। সীমান্ত ঠিক করতে তাদের সাড়ে তিন বছর সময় লেগেছে। কর্মসংস্থান তৈরি করতে তাদের সাড়ে তিন বছর সময় লেগেছে।”

এ সময় তিনি বাইডেন এবং হ্যারিসকে দেশের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট অভিহিত করেন এবং বিতর্কের অবসান ঘটান।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ বুধবার) বিতর্ক শুরু হয়ে শেষ হয় সাড়ে ১০টায়। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে বিতর্কটি হয়।

আগামী পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলা ও ট্রাম্পের এই বিতর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত