বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করবেন কোহলি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত ৭টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট ‘কিং’ কোহলি। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির তালিকায় তিনি ইংল্যান্ডের কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের সঙ্গে যৌথভাবে চতুর্থ। ১২ ডাবল সেঞ্চুরি নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। আসন্ন বাংলাদেশ সিরিজে কোহলির ডাবল সেঞ্চুরির সংখ্যা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। 

সদ্যই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ওই সিরিজের আগে বাসিত আলী বাংলাদেশকে তাচ্ছিল্য করে বলেছিলেন, ‘একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে হার থেকে বাঁচাতে’। কিন্তু টাইগারদের দুর্দান্ত পারফর্মেন্সে শেষ টেস্টের শেষ দিনে হার থেকে বাঁচতে পাকিস্তানিরাই বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। সেই বাসিত আলী তবু বাংলাদেশের পিছু ছাড়েননি। 

বাসিতের মতে, বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে কোহলি রানে ফিরবেন। নিজের ইউটিউব চ্যানেলে ৫৩ বছর বয়সী বাসিত বলেছেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, তার ব্যাট থেকে ২০০ রানের ইনিংসও দেখতে পারেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত