সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সম্প্রচার করবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর আগে গত ২৫ আগস্ট জাতির উদ্দেশে ভাষণ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত