আগেই জানা গিয়েছিল প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর সৌজন্য সাক্ষাৎ হবে তাদের। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখা করতে যাবেন নাজমুল হোসেন শান্তরা।
দুপুর সোয়া ১২ টায় মিরপুর স্টেডিয়াম থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন ক্রিকেটাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ডেপুটি মিডিয়া ম্যানেজার জাহিদ চৌধুরী।
কদিন আগে পাকিস্তানের মাটিতে অবিস্মরণীয় এক মুহূর্তের সাক্ষী হয়েছে দেশের ক্রিকেট। টেস্ট ফরম্যাটে কখনো হারাতে না পারা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতেছে লাল-সবুজের দল। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর এই সিরিজেই এসেছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও এসেছে ৬ উইকেটের অসামান্য এক জয়।
জয়ের পরপর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলছিলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’ বাংলাদেশ দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে বলেও প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়েছিল সে সময়।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: বাংলাদেশের সম্ভাবনা কতটুকু
আইসিসির সূচিতে ব্যস্ত থাকবেন যেসব বাংলাদেশি আম্পায়ার
নয়ডায় ফিরে এলো ২০০৮ সালের মিরপুর