বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৮ সেপ্টেম্বর। ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই গ্রহণ দেখা যাবে। এশিয়ার কিছু অংশ থেকেও তা দৃশ্যমান হলেও দক্ষিণ এশিয়া থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না।
পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে। এবারের গ্রহণে চাঁদের একটি অংশ ঢাকা পড়বে আমাদের নীল গ্রহের ছায়ায়। স্বাভাবিক ভাবেই এই মহাজাগতিক সৌন্দর্য দেখার জন্য মুখিয়ে থাকেন সারা পৃথিবীর মহাকাশপ্রেমীরা। দক্ষিণ এশিয়ার চন্দ্রগ্রহণ দেখা না গেলেও আগ্রহী মহাকাশপ্রেমীরা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বিশ্বের অন্যত্র হওয়া গ্রহণের সাক্ষী হতে পারবেন।
এবছর সব মিলিয়ে পাঁচটি গ্রহণ হওয়ার কথা। এর মধ্যে তিনটি চন্দ্রগ্রহণ। যার প্রথমটি দেখা গিয়েছিল ২৪ মার্চ। এবার ১৮ সেপ্টেম্বর হবে দ্বিতীয় গ্রহণ। তৃতীয় চন্দ্রগ্রহণটি হবে ১৭ অক্টোবর। এছাড়াও দেখা যাবে দুটি সূর্যগ্রহণ। প্রথমটি দেখা গিয়েছিল ৮ এপ্রিল। ২ অক্টোবর দেখা যাবে দ্বিতীয় সূর্যগ্রহণ।
