ভারত সফরের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৫ সেপ্টেম্বর চেন্নাই ও কানপুরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
রাওয়ালপিন্ডিতে সম্প্রতি ডব্লিউটিসি সিরিজে পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারানো দল থেকে ১৬ সদস্যের দলে একটি পরিবর্তন এসেছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম কুঁচকির চোট থেকে এখনও সেরে উঠছেন। একজন পেসার কমিয়ে নেওয়া হচ্ছে বাড়তি একজন ব্যাটসম্যান।
শরিফুলের বদলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। ২৬ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান স্কোয়াডে একমাত্র ক্রিকেটার যিনি এখনও অভিষেকের অপেক্ষায়। ২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর জাকেরের গড় ৪১.৪৭। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত ‘এ’ দলের বিপক্ষে সিরিজে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি তার সর্বোচ্চ ১৭২ রান তুলেন।
স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক।
মেজাজ হারিয়ে ক্যামেরায় থাপ্পড় মার্তিনেজের, শাস্তি দাবি সাংবাদিকদের