ইতালিতে হৃতিক-কিয়ারার রোমান্স

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

চলতি বছর অ্যাকশন দৃশ্যের শ্যুট করেছেন হৃতিক। যেখানে তার বিপরীতে ছিলেন জুনিয়র এনটিআর। এবার পরিচালক অয়ন মুখোপাধ্যায় একটি রোমান্টিক দৃশ্যের পরিকল্পনা করেছেন। ‘ওয়ার ২’ তে জুটি বাঁধছেন হৃতিক রোশন ও কিয়ারা আদবানি। 

শোনা যাচ্ছে, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ওই বিশেষ দৃশ্যের শ্যুটিং শুরু হবে। তার জন্য গোটা টিম যাচ্ছে ইতালিতে। সেখানেই রোমান্টিক দৃশ্যের শ্যুট করবেন কিয়ারা ও হৃতিক। ভেনিস, লেক কোমোর একাধিক জায়গায় শ্যুটিং হবে বলে খবর।

১৫ দিনের শিডিউলে প্রথম ছ’দিন প্রীতমের কম্পোজ করা একটি রোমান্টিক গানের শ্যুট করবেন পরিচালক। বাকি দিনগুলিতে আরও বেশ কয়েকটি দৃশ্যের শ্যুট হবে বলে জানা গিয়েছে। 

জানা গেছে, সবকিছু শেষ করে অক্টোবরের মধ্যে দেশে ফিরবেন তারা। ইতালি থেকে হৃতিক ও কিয়ারার লুক যাতে ফাঁস না হয়, তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন নির্মাতারা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত