কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত আবু খালেদ পাঠান স্মরণে ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’র উদ্যোগে প্রথমবারের মতো ‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ ২০২৪ ঘোষণা করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন বিশিষ্ট কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা।
শিগগিরই নির্বাচিত দুই কবি ও লেখকের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। প্রত্যেককে পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।
বিশিষ্ট চিন্তক ও শিক্ষাবিদ আবু খালেদ পাঠান ১৯৩৭ সালের ২৬ জুন বৃটিশ ভারতের তদানিন্তন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি প্রায় ৩৫ বছর শিক্ষকতা করেছেন। যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গেও। কিশোরগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা রেখেছেন তিনি। লেখালেখি করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুভার পালন করেছেন। ২০২৩ সালের ১১ অক্টোবর তিনি প্রয়াত হন।
সংস্কার শেষ করে সরকার দ্রুত নির্বাচন দেবে, আশা মির্জা ফখরুলের
ভারতে বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস জয় শাহর